তাড়াশে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১৩:২৪
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের রাস্তায় জলাবদ্ধতার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার মানুষসহ যানবাহনগুলোর। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এ দুর্ভোগ লাগবে গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য গত ১৭ মে পৌর প্রশাসক বরাবর আবেদনও জানানো হয়েছে।

ওই গ্রামের ফিরোজ আহমেদ, মজনু সরকার, মেহেদী হাসান ও ইব্রাহিম সরকার বলেন, ‘এ রাস্তা দিয়ে হাজার হাজার মণ ধান উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তাই এ রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলাবদ্ধতার কারণে রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তাই এর সংস্কার করা দরকার।’

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ খান জানান, পৌর এলাকার ৩০০/৫০০/৬০০ ফিট রাস্তার প্রচুর আবেদন এসেছে। আগামীতে যখন টেন্ডার হবে তখন এলাকার কাউন্সিল প্রস্তাব দিলে প্রয়োজন বুঝে কাজ করা হবে।

ঢাকাটাইমস/২জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল ট্রেন
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়