বগুড়ায় পুলিশ-আইনজীবীসহ ৫৭ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ০০:৩৯
অ- অ+

বগুড়ায় পুলিশ ও আইনজীবীসহ নতুন ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। মঙ্গলবার রাতে তিনি এ তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ ও আইনজীবীসহ ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর থানার ১৪ জন পুলিশ সদস্য ও বগুড়া বার সমিতির একজন আইনজীবীসহ মোট ৪৫ জন, সারিয়াকান্দিতে একজন, শাজাহানপুরে একজন, গাবতলীতে তিনজন, শেরপুরে পাঁচজন, ধুনটে একজন ও আদমদীঘিতে একজন রয়েছেন।

বগুড়া জেলায় করোনায় মোট আক্রান্ত ৪৪৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়া–কানাডার ভিসার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক
বাংলামোটরে ৩০ কেজি গাঁজা, ৫১ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা