করোনায় আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৮:৫০
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার নির্মল নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মল রঞ্জন বলেন, ‘কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে আমার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’

তিনি বলেন, ‘আমি বাসায় আইসোলেশনে আছি ভালোই আছি। এখন অন্যকোন উপসর্গ নাই। আমার জন্য দোয়া করবেন।’

২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয় নির্মল রঞ্জন গুহকে।

ঢাকাটাইমস/১৯জুন/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুয়েলারি ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সোমেন গ্রেপ্তার
পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা