হতাশা দূর করে যেসব খাবার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ০৮:০৫| আপডেট : ২০ জুন ২০২০, ১৭:০০
অ- অ+

করোনাভাইরাস মহামারিতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। কয়েকমাস ধরে ঘরে অবস্থান করায় এবং মনের মধ্যে ভাইরাস আতঙ্ক ভর করায় বেশিরভাগ মানুষই হতাশ হয়ে পড়ছেন। এমন অবস্থায় আপনার দৈন্যন্দিন খাবারে কিছুটা পরিবর্তন আনলে অনেকাংশে উপকার পাওয়া সম্ভব।

হতাশা দূর করে শরীর ও মন সুস্থ রাখে এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে আসি-

আপেল

শুধু শরীরের নয়, মনের স্বাস্থ্যের জন্যও আপেল অত্যন্ত উপকারী। ডিপ্রেশন কাটাতে রোজ একটা করে আপেল খাওয়া জরুরি। আপেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মন-মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

সবুজ পাতাওয়ালা সবজি

সবুজ পাতাওয়ালা সবজি শরীরের পাশাপাশি মনের জন্যও অপরিহার্য। ক্যানসার এবং আরও নানা অসুখের থেকে রক্ষা করে সবুজ পাতাওয়ালা সবজি। বিভিন্ন ধরনের শাক, লেটুস পাতা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এগুলি মস্তিষ্কের কোষের উন্নতি ঘটায় এবং ডিপ্রেশনের ওষুধ হিসেবে কাজ করে।

প্রোটিনজাতীয় খাবার

মন ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন রাখুন। টুনা, চিকেন, বিনস এবং সয়াবিন খান। এগুলি আপনার মনকে সজাগ ও সতর্ক করে তুলবে এবং ঝিমিয়ে পড়া অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে। খাদ্যতালিকায় রোজ প্রোটিন থাকলে অবসাদ গ্রাস করতে পারে না।

টমেটো

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে আলফা-লিপোলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড। অবসাদ কাটাতে এই দুটির ভূমিকাই অত্যন্ত উল্লেখযোগ্য। গবেষণায় দেখা গিয়েছে অবসাদে ভোগা মানুষদের এক তৃতীয়াংশের শরীরেই আলফা-লিপোলিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিডের অভাব রয়েছে। তাই রোজ টমেটো খেতে ভুলবেন না।

আখরোট

আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে সক্রিয় করে তুলতে সাহায্য করে। অনেক সময় দেখা গিয়েছে মস্তিষ্ক যথেষ্ট সজাগ না থাকলে ডিপ্রেশন আসতে পারে। মস্তিষ্কের ৮০ শতাংই লিপিড দিয়ে তৈরি। তাই আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের জন্য খুবই ভালো।

যা খাবেন না

বিশেষজ্ঞরা বলছেন ডিপ্রেশন থেকে মুক্তি পেতে দুগ্ধজাত খাবার, চিনি, বেশি মিষ্টি জাতীয় খাবার, ক্যাফিন বর্জন করতে হবে। একেবারে এই সব খাবার ছাড়তে না পারলে সামান্য পরিমাণ খান।

ঢাকা টাইমস/১৯জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড়, অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, তীব্র উত্তেজনা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা