যৌনদৃশ্যে অভিনয় করবেন না ভূমি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২০, ১০:৩২| আপডেট : ২৪ জুন ২০২০, ১০:৩৫
অ- অ+

যৌনদৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। এর আগে অনেক সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাকে। কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমনের জন্য তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারির জন্য অনেক দিন ধরে বন্ধ ছিল সিনেমার শুটিং। অবশেষে করোনা নির্দেশিকা মেনে শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলছে কাজ।

এক সাক্ষাৎকারে ভূমি জানিয়েছেন, 'করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক দূরত্ব বজায় রাখা৷ কিন্তু অভিনয়ের শুটিংয়ে এই সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন কাজ। কারণ শ্যুটিংস্পটে একসঙ্গে অনেকে মিলে কাজটা করেন।'

তিনি বলেন. 'শুটিংয়ের সময় অভিনেতাদের মাস্ক পড়ে থাকার কোন উপায় নেই। তাই আপাতত কিছুদিন যৌনদৃশ্য থেকে দূরে থাকা উচিত। আমার মনে হয় এর জন্য ছবির চিত্রনাট্য বদলানো দরকার। আমাদের অনেক সতর্ক থাকতে হবে।'

ঢাকা টাইমস/২৪জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
এতগুলো এমপির ‘আমিন আমিন’ আকুতি কি আল্লাহ শুনবেন না: গোলাম মাওলা রনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা বাসেত ও জিসান