বুন্দেসলিগার পরবর্তী মৌসুম শুরু হবে ১৮ সেপ্টেম্বর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৮:৪৭
অ- অ+

২০২০-২০২১ বুন্দেসলিগা মৌসুম আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তার আগে ১১ সেপ্টেম্বর কাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার কারণে মৌসুম পিছিয়ে যাওয়া শীতকালীন বিরতি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ।

জার্মান সকার ফেডারেশন শুক্রবার ঘরোয়া মৌসুমের ক্যালেন্ডার প্রকাশ করে। প্রায় এক মাস পিছিয়ে নতুন মৌসুম শুরু করতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের কারনেই জার্মানিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আগামী বছর বুন্দেসলিগা শেষ হবে ২২ মে। এরপর ১১ জুন থেকে শুরু হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ, করোনার কারণে যা এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। জার্মান মৌসুমের শুরুর টুর্নামেন্ট সুপার কাপ অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

গত মাসে বায়ার্ন মিউনিখ টানা অষ্টমবারের মত লিগ শিরোপা ঘরে তুলেছে। মে মাসে করোনা সংকট কাটিয়ে প্রথম ইউরোপীয়ান লিগ হিসেবে বুন্দেসলিগা শুরু হয়েছিল। প্রতিটি ম্যাচই হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উইপোকায় আক্রান্ত কক্ষ, রাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
জলবায়ুর পাশাপাশি পর্বতারোহীদের মূত্রেও গলছে এভারেস্টের বরফ, বলছে গবেষণা
ছয় দফা দাবিতে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা