৭ আগস্ট থেকে আবুধাবি-ঢাকা রুটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১৬:১২
অ- অ+

আবুধাবি-ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। আগামী ৭ আগস্ট থেকে এই রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান সংস্থাটি।

মঙ্গলবার এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় জানায়, সপ্তাহে দুই দিন এয়ারবাস এ-৩২০ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

প্রতি বুধ ও শুক্রবার সকাল ৯টায় আবুধাবি থেকে ফ্লাইট ছাড়বে। ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

একই দিন বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট রওনা হবে। আবুধাবি পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।

করোনাভাইরাস ইস্যুতে আবুধাবি-ঢাকা রুটে প্রায় তিন মাসের বেশি সময় ফ্লাইট বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। এরপর আন্তর্জাতিক রুটে ৩ জুলাই থেকে ফ্লাইট শুরু করে আবার বন্ধ করে বিমান সংস্থাটি।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী