রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ১৮:৪২| আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৮:৪৪
অ- অ+

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার ভোর রাতে এএসপি রিফাত বাশার তালুকাদরের নেতৃত্বে র‌্যাবের একটি দল দিয়াবাড়ি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

র‌্যাব জানিয়েছে, ধর্ষক আমিন তার পাওনা টাকা নেয়ার জন্য ওই শিশুর বাসায় যায়। কিন্তু তখন বাসায় কেউ না থাকার সুযোগে সে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ধর্ষক আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, সে পেশায় একজন ছিনতাইকারী। তাকে দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রথমবার বিমানে, উচ্ছ্বসিত আমজনতার তারেক
আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন: রাশেদ খান
চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫