অর্ধশিক্ষিত বলায় ক্ষেপেছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১১:০৪| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:২৬
অ- অ+

একটি সাক্ষাৎকারে তাকে অশিক্ষিত বলায় বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের ওপর ক্ষেপেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নীতি নিয়ে সবচেয়ে বেশি সরব এই নায়িকা। এই মৃত্যুর জন্য বলিউডের রাঘব বোয়ালদের দিকে তিনি আঙুল তুলেছেন। এছাড়া কেরিয়ারের শুরু থেকে নানা সময়ে বিতর্কিত মন্তব্যে তিনি বিদ্ধ করেছেন বহু তারকাকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নাসিরুদ্দিন শাহকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কঙ্গনার মতো কোনো অর্ধশিক্ষিত মানুষের ব্যাপারে মতামত দিতে তিনি আগ্রহী নন। নাসিরুদ্দিনের এই বক্তব্যেই বেজায় চটেছেন ‘কুইন’ খ্যাত কঙ্গনা। তবে শুধু নাসিরুদ্দিন নয়, একই সঙ্গে তিনি নিশানা করেছেন বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতারকেও।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দুই প্রবীণ তারকাকে নাস্তিক বলে উল্লেখ করেন কঙ্গনা। তিনি বলেন, ‘নাসিরুদ্দিন শাহ ও জাভেদ আখতাররা সবসময় স্বজনপোষণ এবং পক্ষপাতিত্ব করেন বলিউডে। তারা দুজনেই নাস্তিক। কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে ভালোমতোই লক্ষ্য রাখেন যে, কে আসলে ‘প্রো-ইসলাম’।’ কঙ্গনার দাবি, এই ধরনের কয়েকজন মানুষ বলিউডে কেবল ‘ইসলাম- বান্ধব’ অভিনেতাদের সুযোগ দেন।

সাক্ষাৎকারে আমির খানকেও নিশানা করেছেন কঙ্গনা। তিনি বলেন, সুশান্তের সঙ্গে ‘পিকে’ ছবিতে কাজ করেছেন আমির খান। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তার প্রসঙ্গে কোনো রকমের মন্তব্য করেননি আমির। এমনকি সিবিআই ইনভেস্টিগেশনের দাবিও করেননি। তিনিও নাসিরুদ্দিন শাহ এবং জাভেদ আখতারের দলের লোক। ‘পিকে’ ছবির নায়িকা আনুশকা শর্মা এবং পরিচালক রাজকুমার হিরানিও কঙ্গনার তোপ থেকে রেহাই পাননি।

ঢাকাটাইমস/২৩আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
আবারও হরমুজ বন্ধ করল ইরান
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ
দেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা