শিপ্রার মালপত্রের দুই তালিকা: রামুর ওসি খায়েরের ক্ষমা প্রার্থনা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৭:৪৮| আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:৫৭
অ- অ+

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার পর শিপ্রা দেবনাথের মালপত্রের দুটি তালিকা তৈরির ঘটনায় ভুল স্বীকার করে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোছাইনের আদালতে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি এম এ বারী এই তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই জব্দ তালিকা তৈরি করা হয় দুটি। দুটিতেই অমিল ছিলো। তাই তার ব্যাখ্যা জানতে আদালত রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করে। পরে আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি। একই সাথে লিখিত শোকজও জমা দিয়েছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন আদালত নথি পর্যালোচনা করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির