শান্তিরক্ষা মিশন

কঙ্গো পৌঁছেছেন ১৮০ নারী পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪
অ- অ+

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট। বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য গতকাল শুক্রবার স্থানীয় সময় আনুমানিক বেলা তিনটায় কঙ্গো পৌঁছায়।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় পৌঁছে মিশনের দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে শুক্রবার ভোর পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ নারী পুলিশ সদস্যকে নিয়ে কঙ্গোর উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের বিদায় জানান।

কমান্ডার মেরিনা আক্তার এ ইউনিটের নেতৃত্বে রয়েছেন। এ ইউনিটের সদস্যরা BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC ইউনিটকে প্রতিস্থাপন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা