স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৭:৪৬
অ- অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে, কিংবা তার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।

মন্ত্রণালয় জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে, কিংবা তার আত্মীয় পরিচয় প্রদান করে মোবাইল নম্বর ০১৮২৬০৯৫৩১৮ থেকে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করা হচ্ছে। ওই ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়া হবে— এমন আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত করা যাচ্ছে যে, প্রতিমন্ত্রী কিংবা তার দফতরের পক্ষ থেকে এ ধরণের কোনও ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ধরনের কোনও ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নূর বেকারিকে জরিমানা