মাদকযোগে ‘মিডিয়া ট্রায়াল’, আদালতের দ্বারস্থ রাকুলপ্রীত

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫
অ- অ+

বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদক সেবন করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে এমনই দাবি করেন অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় জোর শোরগোল।

এমনকী মাদক সেবন বা চক্রের সঙ্গে বলিউডের কোন কোন তারকার যোগ রয়েছে, তা নিয়ে ২৫ জনের একটি তালিকাও এনসিবির হাতে তুলে দেন রিয়া। যার মধ্যে প্রথমেই সারা আলি খান এবং রাকুলপ্রীত সিংয়ের নাম রয়েছে। এ নিয়ে সারা কোনো মন্তব্য না করলেও আদালতের দ্বারস্থ হয়েছেন রাকুলপ্রীত সিং।

মাদক মামলায় বলিউড ও দক্ষিণী এই নায়িকার নাম জড়িয়ে যেভাবে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, তা বন্ধ করা হোক বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন ও পিটিশনও দাখিল করেছেন রাকুলপ্রীত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম মেনেই যাতে মাদক মামলায় তার মক্কেলের নাম নিয়ে টানাহেঁচড়া করা হয়, সে বিষয়ে আবেদন করেছেন অভিনেত্রীর আইনজীবী।

রাকুলপ্রীতের আবেদনের পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাওয়া হয় দিল্লি হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি প্রোগাম কোডসহ বিভিন্ন গাইডলাইন মেনেই যাতে খবর প্রকাশ করা হয়, সে বিষয়ে সংবাদমাধ্যমকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয় দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে।

অন্যদিকে কোনো সংবাদমাধ্যমের তরফ থেকে নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে খবর প্রকাশ করা হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানানো হয় ২৯ বছর বয়সী অভিনেত্রী রাকুলপ্রীতের আইনজীবী।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার আবু বকর
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭