করোনামুক্ত রাহি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৯:৩৩
অ- অ+

করোনামুক্ত হলেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। বৃহস্পতিবার রাহির অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ২৭ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষায় রাহির রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে ছিলেন রাহি। বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসার ব্যবস্থা করে।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। তাদের নিয়ে শুরু হয় অনুশীলন ক্যাম্প। কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যায়। তারপরও অনুশীলন ক্যাম্প চালিয়ে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার শুরু হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় দফার অনুশীলন। তবে, এই অনুশীলনে যোগ দিতে পারেননি রাহি।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা