গাইবান্ধায় জোড়া খুনের মামলায় তিন ভাইয়ের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ১২:৪৩| আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৩:২৭
অ- অ+

সম্পত্তি নিয়ে বিরোধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচাত ভাই-বোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

অভিযোগে বলা হয়েছে, তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিলেন। ওইদিন আসামিরা পরিকল্পিতভাবে রাস্তায় বিদ্যুতের ছেড়া তার ফেলে রাখে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক মামলা করেন।

ঢাকাটাইমস/৮অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২
র‍্যাব বিলুপ্ত, অস্ত্র-সরঞ্জামের কী হবে? সংসদে স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিকে  ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে  ট্রাম্প