চার অতিরিক্ত সচিবের বদলিপূর্বক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ২০:২০
অ- অ+

চার মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা চার অতিরিক্ত সচিবকে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

বদলিপূর্বক নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিবরা হলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা মাহফুজা আখতারকে একই পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত থাকা ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে মন্ত্রিপরিষদ বিভাগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা মো. রুহুল আমিনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সুলতানা সাঈদাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলনের কর্মসূচি
এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী
সারা দেশে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’, অংশ নেবে ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান
গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা