অনলাইন এডিটরস কাউন্সিলের নির্বাহী সভাপতি ওয়াহিদ মিল্টন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৭:৪৯
অ- অ+

দেশের অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের একমাত্র সংগঠন অনলাইন এডিটরস কাউন্সিলের নির্বাহী সভাপতি হলেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ওয়াহিদ মিল্টন।

শনিবার অনলাইন এডিটরস কাউন্সিলের সভাপতি আহাদ চৌধুরী তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, ‘অনলাইন এডিটরস কাউন্সিরের সম্মানিত নীতি নির্ধারণী সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ ২৪ ডটকম এর প্রধান সম্পাদক ওয়াহিদ মিল্টনকে অনলাইন এডিটরস কাউন্সিল এর নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হলো। আমরা আশা করি, তার মেধা ও পেশাগত দক্ষতায় আমাদের প্রাণের সংগঠনটি আরো গতিশীল হবে।’

ঢাকাটাইমস/২৪অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩