শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৯:৫৯
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে আব্দুল আজিজ (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক আব্দুল আজিজ নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি এলাকার ছটু মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈরের রাজদীঘি সাহেরারফুল জামিয়া কুরানিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত।

এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের নিহত ৪
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন