বাবাকে মারপিট, প্রতিবাদ করায় ছোট ভাইকে খুন

সৈয়দপুর (নীলফামারীর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:০৫| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:১৪
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে মাদকাসক্ত বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বাঁশবাড়ির শেরেবাংলা স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমরান হোসেন খন্দকার (২৭)। তিনি ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানায়, বাঁশবাড়ী শেরেবাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এস এম আরিফ ওরফে মানিকের ছেলে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী জাকির হোসেন খন্দকার (৩২) মাদকাসক্ত। তিনি সংসারে কোনো টাকা পয়সা না দিয়ে বেতনের টাকায় নেশা করেন। বেতনের টাকা শেষ হলে নেশার খরচের জন্য বাবা মানিকের উপর চাপ সৃষ্টি করেন। না দিলে নানা অত্যাচার করায় পরিবারের সবাই অতিষ্ঠ।

এরই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর বুধবার রাতে আবারও টাকার জন্য জাকির হোসেন খন্দকার অশান্তি শুরু করেন। তার বাবা মানিকের গায়ে হাত দেন। মানিক বিষয়টি তার ছোট ছেলে ইমরান হোসেন খন্দকারকে (২৭) জানালে তিনি ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে আসেন।

সকাল সাড়ে ৮টার দিকে ইমরান বাড়িতে প্রবেশ করা মাত্রই বড় ভাই জাকির হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় বড় ভাই রান্না ঘর থেকে ছুরি এনে ছোট ভাইয়ের পেটে ঢুকিয়ে দেন।

গুরুতর অবস্থায় ইমরানকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ
পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ
আজ থেকে শুরু নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা