বাংলালিংকের সেবা নেবে দাহমাশি গ্রুপ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:৫৫
অ- অ+

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও দাহমাশি গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, দাহমাশি গ্রুপের কর্মকর্তারা বাংলালিংক কর্পোরেট সংযোগের পাশাপাশি বাল্ক এসএমএস, এম-কানেক্স, ফিল্ড ফোর্স লোকেটর ও ডেটাভিত্তিক সেবা ব্যবহার করবেন।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন এবং দাহমাশি গ্রুপ-এর চেয়ারম্যান নোমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ মিডিয়াম সেগম্যান্ট বিজনেস গাজী রাফি, কর্পোরেট গ্রুপ ম্যানেজার রাজীব কান্তি সাহা, অ্যাকাউন্ট ম্যানেজার শাম্মি আক্তার তুলি, দাহমাশি গ্রুপ-এর এমডি ওসমান গণি, ডিরেক্টর সালমান চৌধুরী, সিইও ফরহাদ মোস্তফা চৌধুরী এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে নির্যাতন, নিহত ২
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন আব্দুল এল-সায়েদ
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম