শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১০:৩১| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৮
অ- অ+

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি ‘কাকলি’ ।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এর ফলে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছিল কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টায় বাংলাবাজারের উদ্দেশে ফেরি কাকলি কিছু সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে গেছে। মাঝ নদীতে আটকে পড়া ফেরি হুলো শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে রওনা হয়েছে।

ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর, অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা