চাঁদপুরের হিজড়াদের মাঝে ডিসির শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১৬:০২
অ- অ+

চাঁদপুরে হিজড়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।সোমবার রাতে চাঁদপুর মডেল থানার হলরুমে ৬০ জন হিজড়ার মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন,‘শীতে কিছুটা উষ্ণতার পরশ দিতে পুলিশের পক্ষ থেকে আজকের এ টোকেন অফ লাভ উপহার। আমি সব সময় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করার এবং পাশে থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, শীতার্ত মানুষের পাশে সকলের এগিয়ে আসা প্রয়োজন ‘

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পুরান বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, নতুন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা