রাজধানীর কমলাপুরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ০৯:২১
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরের বিআরটিসি বাস ডিপোর পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭ টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) কাছে অলি গার্মেন্ট নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামে আরও ৪ শিশুর মৃত্যু
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
রামিসা হত্যা মামলার বিচার দীর্ঘায়িত করতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে আসামিরা: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা