সচিব হলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৯| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪
অ- অ+

প্রশাসনে অতিরিক্ত সচিব পদ মর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) মো. মোকাব্বির হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামকে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
মিরপুরে খেলার মাঠ ও পার্ক উদ্বোধন, দখলমুক্ত করার কথা জানালেন ডিএনসিসি প্রশাসক
ক্যান্টনমেন্টে হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী