৯ সচিবের নিয়োগ বাতিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২
অ- অ+

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯ জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলাদা আদেশ জারি করা হয়।

পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, ড. কাইয়ুম আরা বেগম, এম এ আকমল হোসেন আজাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসূফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে, তিন সচিবকে নিজ পদ থেকে সরানোর পর ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার
সরকারি সফরে তুরস্ক গমন করলেন সেনাবাহিনী প্রধান
যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা