প্রথমবার পাকিস্তানি হিসেবে

মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৪:৪০| আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৪:৪৬
অ- অ+

৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। সম্প্রতি তিনি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জন করেছেন।

বৃহস্পতিবার লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হতে চান। পাশাপাশি শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করারও ইচ্ছা রয়েছে তাঁর।

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় আনিকার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া কসোভোয় অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় চারটি শিরোপা জিতেছেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা