যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ১০:০৭
অ- অ+

চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে আজ রবিবার (১৯ জুলাই) রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে কেন্দ্রের আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের বিষয়ে সতর্ক করে দিয়েছেন দেশটির ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞ মেহেদি জারে। তিনি বলেন, এই কম্পন ভূগর্ভে জমে থাকা শক্তি বের হয়ে ভবিষ্যতের বড় ঝুঁকি কমাচ্ছে কি না, নাকি এটি বড় কোনো বিপর্যয়ের আগাম সংকেত—তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, তেহরানের মতো ঘনবসতিপূর্ণ শহরে মাঝারি মাত্রার ভূমিকম্পও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল অবকাঠামো, সরু সড়ক এবং ঘনবসতির কারণে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে।

প্রায় এক কোটি ৪০ লাখ মানুষের বসবাস তেহরান মহানগরী উত্তর তেহরান, মোশা ও রে অঞ্চলের মতো কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর বা কাছাকাছি অবস্থিত। দীর্ঘদিন ধরে ইরানের ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন, তেহরানের আশপাশে বড় ধরনের ভূমিকম্প হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

এর আগে ২০০৩ সালে ইরানের বাম শহরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনো দেশটির মানুষের মনে তাজা। ফলে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ভূমিকম্প ও কম্পনগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন এই প্রাকৃতিক দুর্যোগ ইরানের সাধারণ মানুষের মধ্যে বাড়তি আতঙ্ক সৃষ্টি করেছে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা