দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারি বৃষ্টির সতর্কতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ০৯:০৪
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে চার দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েক দফায় তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার অঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবারও বৃষ্টিপাতের একই ধারা অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের আট বিভাগেই অধিকাংশ স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ভারি বর্ষণের কারণে নিচু এলাকা ও নগরাঞ্চলের কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা