ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৫
অ- অ+

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন । আজ রবিবার (১৯ জুলাই) সকালে দুই দিনের সফরে তিনি ঢাকায় আসেন।

সফরকালে বাংলাদেশে শ্রম অধিকার, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইএলও’র সহযোগিতা নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিন রোববার আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও’র সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আইএলও মহাপরিচালকের। এ সময় বাংলাদেশ ও আইএলও’র দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলও’র সহযোগিতা কামনা করেন।

জবাবে আইএলও মহাপরিচালক বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে আইএলও’র দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, আইএলও মহাপরিচালকের এই সফর বাংলাদেশের শ্রম খাতের সংস্কার, আন্তর্জাতিক মানদণ্ডে শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

(ঢাকাটাইমস/১৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ
চিলেকোঠায় বাবা-ছেলেকে আটকে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা