সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫
অ- অ+

বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে ও দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারের বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বরে এ মানববন্ধন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, উপজেলা শাখা।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- ফরিদপুর জেলা যুব অধিকার শাখার সমন্বয়ক বায়েজিদ হোসেন শাহেদ, সাংগঠনিক সম্পাদক ইমন মাতব্বর, দপ্তর সম্পাদক হৃদয় আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা শাখার সমন্বয়ক শাহরিয়ার আজম, সহ-সমন্বয়ক ইমন হোসেন রঞ্জু ও বোয়ালমারী উপজেলা শাখার সহ-সমন্বায়ক হৃদয় হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাইমাইল নয়, তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা; প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা দুই পুলিশ গ্রেপ্তার
প্রিতমের সংসারে ভাঙনের সুর, বিচ্ছেদের কথা জানালেন শেহতাজ
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ মামলা, বিএনপি নেতা কারাগারে