সুবিধাবঞ্চিদের ঈদ উপহার দিলেন বিচারকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২১:০৯
অ- অ+

করোনা পরিস্থিতিতে সৃষ্ট বিপর্যয়ে দেশের জেলায় জেলায় সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিয়েছে দশম বিজেএস জাজেস ফোরাম।

রবিবার বিচার বিভাগের ১০ম ব্যাচের বিচারকদের সংগঠন '১০ম বিজেএস জাজেস ফোরামের সদস্যদের ঈদ বোনাসের একটা অংশ দিয়ে জরুরি ঈদ উপহার তুলে দেয়া হয়।

সারাদেশের কোনো কোনো জেলায় বিচারকরা সশরীরে উপস্থিত থেকে, আবার কোনো কোনো জেলায় সামাজিক-ত্রাণসংস্থার মাধ্যমে ত্রাণসামগ্রী প্রকৃত দুঃস্থ ব্যক্তি, অসহায় নারী ও অতিদরিদ্রদের কাছে বিতরণ করা হয়।

ফোরামের সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার মুহাম্মদ আশেকুর রহমান ও সাধারণ সম্পাদক বান্দরবানের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন জরুরি ত্রাণ তহবিলে গঠন করে সুবিধাবঞ্চিতদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করায় ফোরামের সদস্যদের ধন্যবাদ জানান।

ফোরামের সভাপতি আশেকুর বলেন, আদালতে ন্যায়বিচার নিশ্চিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ-বিপর্যয়ে মানবতার সেবায় দেশপ্রেমিক বিচারকরা এভাবে সামনের দিনগুলোতেও এগিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

(ঢাকাটাইমস/০৯মে/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4