ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫১
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় থানায় ধর্ষণের মামলা হয়। এরপর অভিযুক্ত গৃহশিক্ষক জালাল উদ্দীনকে (৩০) মল্লিকবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী পূর্ব পাড়া পিপিআই বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী তারই প্রতিবেশী মল্লিকবাড়ী গ্রামের আমজাত আলীর ছেলে জালাল উদ্দিনের বাড়িতে প্রতিদিন প্রাইভেট পরতে যেত। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট ওই শিক্ষকের বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করা হয়। এই কথা কাউকে না বলতে ছাত্রীকে শাসিয়ে দেন শিক্ষক। পরে ওই মেয়ের পেটে ব্যাথা ও রক্তক্ষরণ শুরু হলে সে তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে।

বুধবার ওই মেয়ের বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় জালাল উদ্দীনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন বলেন, ‘মামলা হওয়ার পরই আমরা আসামিকে গ্রেপ্তার করি। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারুল 
অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন