পোলাও খেয়ে বিষক্রিয়ায় অর্ধশতাধিক অসুস্থ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মসজিদে মিলাদের পোলাও খেয়ে তিন গ্রামের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হটাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে অবস্থান করছেন অনেকে। রবিবার হাসপাতালে গিয়ে এ চিত্র পাওয়া যায়।

উপজেলার বেলখুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ মন্ডল ও মল্লিক বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও তবারক হিসেবে পোলাও রান্নার আয়োজন করে মৃত ব্যক্তির পরিবার। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়া, বমি ও পেটে অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, হঠাৎ করে শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড সংকটের কারণে সমস্যা দেখা দিয়েছে। ফুড পয়জনের (খাদ্যে বিষক্রিয়া) কারণে এমনটা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিয়ার ফেরীর ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্ত'র রাজনীতি করছে: আবু হানিফ 
চট্টগ্রামের ২১টি স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা কমবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রদলের
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা