৫ অক্টোবর থেকে ঢাবির হল খোলার সুপারিশ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০
অ- অ+

এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হল এবং ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খোলার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন একাধিক হল প্রভোস্ট।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা ঢাকা টাইসমকে বলেন, ‘স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এক ডোজ টিকার শর্তে আগামী ৫ অক্টোবরে হল এবং একই শর্তে ২৬ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে তারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারে। আগামীকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এটা পাস করা হবে। তবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেট সভায়। আর সিন্ডিকেট সভা শিগগির বসবে।’

এর আগে ২৪ আগস্ট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণসাপেক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ধাপে অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার