কেরানীগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মো. মন্টু ওরফে মিঠুন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গেইট ব্রিজ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. মন্টু ওরফে মিঠুন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটক মন্টু একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি, হত্যা, মারামারি, অস্ত্র ও মাদকের পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র
তোমার কবিতা
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা