পরীমনির ওপর ক্ষুব্ধ পাবলিক প্রসিকিউটর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৬:৪২
অ- অ+

মাদকের মামলায় রবিবার স্থায়ী জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার ওপর ক্ষোভ ও অসেন্তাষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বাবু।

কিন্তু পরীর ওপর কেন ক্ষেপলেন পাবলিক প্রসিকিউটর। কারণ, রবিবার নায়িকা নির্ধারিত সময় থেকে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পরে আদালতে হাজির হন। সকাল ১০টায় পরীমনির আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি আদালতে পৌঁছান দুপুর পৌনে দুইটায়।

উল্লেখ্য, মাদক মামলায় জামিনে থাকা পরীমনির স্থায়ী জামিনের জন্য রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা সুরভী রিফাত। এদিন শুনানি শেষে হাকিম সত্যব্রত শিকদার অভিনেত্রীর স্থায়ী জামিন মঞ্জুর করেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। পরদিন ছাড়া পান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে।

গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন বিকালে র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তিন দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট পান শর্ত সাপেক্ষে জামিন। এবার তাকে স্থায়ী জামিন দিল আদালত।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা