ব্লক মার্কেটে ৭০ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ২০:২৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন বুধবার ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ৭০ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি টাকা বেশি।

আগের দিন ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ফরচুন সু। কোম্পানিটির ২৭ কোটি ২৭ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৪০ লাখ টাকার পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৭ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসকেএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী