দেশে মজুত ডিজেল-পেট্রল-অকটেন আর কতদিন চলতে পারে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৫:৪১
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল গ্যাস সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশের জ্বালানি চাহিদার পুরোটা আমদানি নির্ভর। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালি হয়ে, যা মূলত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে সরবরাহ করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত তেল আমদানি করা হয় ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে। তবে এসব দেশের তেলের বড় অংশের উৎসও মধ্যপ্রাচ্য।

দেশে বর্তমানে প্রায় সাড়ে লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংস্থাটি বলছে, পরিশোধিত জ্বালানিতে তাৎক্ষণিক সংকট না দেখা দিলেও অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যাঘাত ঘটার শঙ্কা রয়েছে।

বর্তমানে বিপিসির কাছে সাড়ে লাখ টনের মতো ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেলের মজুত রয়েছে ১১ দিন, পেট্রল ১২ দিন এবং অকটেনের মজুত আছে প্রায় ২৫ দিনের। জুন পর্যন্ত বিভিন্ন জ্বালানি কেনার চুক্তি সম্পন্ন করা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণেই গুরুত্ব দিচ্ছে বিপিসি। কারণ বিশ্ববাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে জুন পর্যন্ত দাম নির্ধারিত আছে। অন্য যেসব কারণে দামের ওঠানামা হচ্ছে, তার প্রভাব এই মুহূর্তে আমাদের ওপর পড়ছে না। তবে বিকল্প পদ্ধতি কী হতে পারে এবং আমরা কতটা এগোতে পারি; এসব বিষয় এখন আমাদের পরিকল্পনার অংশ হয়ে গেছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, দেশে বছরে প্রায় ৬০ লাখ টন এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন আসে কাতার থেকে, আর বাকিটা আসে ওমান খোলা বাজার থেকে। ইরানের হামলার পর বর্তমানে কাতার গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে শিল্প উৎপাদন চালু রাখা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন উদ্যোক্তারা।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বয়লারের ক্ষেত্রে আমরা গ্যাস ব্যবহার করি, আবার বিকল্প হিসেবে ডিজেল দিয়েও বয়লার জেনারেটর চালাতে হয়। যদি জ্বালানি সংকট দেখা দেয়, তাহলে এটি বড় ধরনের দুর্যোগ হয়ে দাঁড়াবে। শুধু রফতানি খাত নয়, কৃষি খাতও বড় সমস্যায় পড়বে।

তবে বিশ্লেষকদের মতে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে প্রয়োজনে বেশি দামে হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি কেনার ব্যবস্থা করা উচিত।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক . মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের স্পট প্রাইসে যেতে হবে। কাতারের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তি ছিল। এখন হয়তো বেশি দামে কিনতে হতে পারে। কিন্তু জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উৎস বৈচিত্র্যের দিকে দ্রুত নজর দেয়া জরুরি।

এদিকে জ্বালানির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস এলপিজির বার্ষিক চাহিদা দেশে প্রায় ১৪ লাখ টন। সে হিসাবে প্রতি মাসে প্রয়োজন হয় অন্তত লাখ ২০ হাজার টন এলপিজি। আর এই পুরো চাহিদাই পূরণ হয় মধ্যপ্রাচ্য থেকে আমদানির মাধ্যমে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাঁত প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জে তাঁতিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন বিষয়ে বিসিসিসিআইর সেমিনার
আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
রামপুরায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা