মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৭:২৮
অ- অ+

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “মবের শাসনের পরিবর্তে আইনের শাসনে ফিরে যেতে হবে। নির্বাচিত সরকার কোনোভাবেই মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারে না।”

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিচারবিভাগের কাঙ্ক্ষিত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিরোধীদের দমনে বিচারবিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে সময় রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে বিচারবিভাগে এ ধরনের চর্চা আর দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, বিচারবিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট হলে সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়তে পারে। তাই বিচারবিভাগ, নির্বাহী বিভাগ ও সংসদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করে বিচারব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার জরুরি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে ফেলার উদ্যোগ ভালো বার্তা দিচ্ছে না। এতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তিনি আরও বলেন, বার কাউন্সিলের নির্বাচন একতরফাভাবে পরিচালিত হওয়ার অভিযোগও পুরোনো পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে।

গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট অনুরুদ্ধ সরকার, অ্যাডভোকেট পিয়াস মজুমদার ও মীর রেজাউল আলম।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা