জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামিলীগকে রাজনীতিতে ফিরতে হবে: আবু হানিফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৬:০৬
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামিলীগ কে রাজনীতিতে ফিরতে হবে, বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ১৬ই জুলাই ২০২৪ সালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হয় আবু সাঈদ,চট্টগ্রামে শহীদ হয় ওয়াসিম। এর পর সেই আন্দোলনের শহীদ হয় ১৪শ এর বেশি ছাত্র জনতা। ১৬ই জুলাই রংপুরে আবু সাঈদকে হত্যার পর আন্দোলন আরও বেগবান হয়।সেই আন্দোলনের চূড়ান্ত ফসল ফ্যাসিস্ট হাসিনাসহ আওয়ামিলীগের দেশছাড়া।

আজ জুলাই শহীদ দিবস,জুলাই আন্দোলনে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

তিনি পোস্টে আরও বলেন, এই শহীদদের রক্ত বৃথা যাবে না,আওয়ামিলীগের খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এখন পলাতক খুনি হাসিনাসহ তার সঙ্গীরা জুলাই গণহত্যার দায় স্বীকার করে না।এমনকি তার জন্য কাউকে ক্ষমা চাইতেও দেখা যায় না।জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামিলীগ কে রাজনীতিতে ফিরতে হবে। এছাড়াও রাজনীতিতে ফেরার কোন সুযোগ নাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি
জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে রাষ্ট্র: সাইফুল হক
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান
স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা