শরীয়তপুরে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৩০ জন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৬:১৭
অ- অ+

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বন্যা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আয়োজিত এ ক্যাম্পে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূল ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি
জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে রাষ্ট্র: সাইফুল হক
যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা