স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৬:৫১| আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত।

২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন মো. সাদিক। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি
চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করলেন মেসি
জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাঁটছে রাষ্ট্র: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা