মার্কিন হামলা চললে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১৬:৫৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরান আর শুধু পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করবে। তার ভাষ্য, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে।’

রেজায়ির দাবি, এখন পর্যন্ত ইরান সংঘাতের বিস্তার বা অন্য কোনো দেশে হামলা চালানোর পথে হাঁটেনি। বরং তাদের লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’

ইরানের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল
তিন মাসের ব্যবধানে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই কমেছে: ডিএমপি কমিশনার
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত