জ্বালানি তেলের দাম আরও বাড়ল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১০:০৬
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়াল প্রায় ৮০ ডলারে। চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে।

তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। আজ সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে দিনের লেনদেন শুরু করেছে।

এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

ইরানও পাল্টা হামলা করেছে কাতার ও কুয়েতে মার্কিন বিভিন্ন স্থাপনায়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন কত?
নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়
ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য: স্পেনের ডি লা ফুয়েন্তে বনাম আর্জেন্টিনার স্কালোনি
সময়কে সময় দাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা