মালয়েশিয়ায়  ৮১ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১০:১৬
অ- অ+

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় অভিযান চালিয়ে ৮১ বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে অভিবাসন বিভাগ আরও জানায়, বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, আইনভঙ্গের আরও একটি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সর্বনিম্ন কত?
নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়
ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য: স্পেনের ডি লা ফুয়েন্তে বনাম আর্জেন্টিনার স্কালোনি
সময়কে সময় দাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা