করোনার উপসর্গ নিয়ে মমেকে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১২:০৮
অ- অ+

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার নাজমা বেগম (২৭), ফকরুদ্দিন (৭০), নেত্রকোনা পূর্বধলার আব্দুল লতিফ (৬০) ও বাররহাট্টার জেসমিন আক্তার (৩৫)।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4