দেশের দক্ষিণাঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১০:৩৯
অ- অ+

দেশের দক্ষিণাঞ্চলের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ কারণে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হয়।

বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বাসস

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে: কায়সার কামাল
প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী
রূপগঞ্জে জলাবদ্ধতা দূর করতে বৈরাগবাড়ি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন