বিনাসুদে ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন ১৩

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৬:০৩
অ- অ+

বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আইফোন ১৩ উন্মুক্ত হয়েছে। আইফোন ১৩ সিরিজের চারটি ফোন বিক্রির ঘোষণা দিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ফোনটি কিনতে বিনাসুদে ২৪ মাসের কিস্তি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা এই কিস্তির সুবিধা পাবেন।

বৃহস্পতিবার ২৮ অক্টোবর থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল শোরুমে মিলছে আইফোন ১৩ সিরিজের চার মডেল। এগুলো হলো-আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স।

গ্যাজেট অ্যান্ড গিয়ারে আইফোন ১৩ মিনি এর দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি), আইফোন ১৩ এর দাম ১ লাখ ১৮ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৩৩ হাজার ৪৯৯ টাকা (২৫৬ জিবি), আইফোন ১৩ প্রো এর দাম ১ লাখ ৪৭ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি) ও আইফোন ১৩ প্রো ম্যাক্স এর দাম ১ লাখ ৬২ হাজার ৯৯৯ টাকা (১২৮ জিবি) ও ১ লাখ ৭৬ হাজার ৯৯৯ টাকা (২৫৬ জিবি)।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম শিমু জানান, শূণ্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় আগ্রহীরা আইফোন কিনতে পারবেন। ব্যাংক ভেদে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও রয়েছে। এছাড়াও ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট অথবা জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা এবং বিটিআরসি অনুমোদিত এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি পাওয়া যাবে।

আইফোন ১৩ সিরিজটি এর আগের মডেলগুলোর তুলনায় কিছু পরিবর্তন এনেছে। ১৩ সিরিজের ডিসপ্লেগুলোতে প্রোমোশন সহ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। যার মোট রেজুলিউশন ২৭৭৮ x ১২৮৪ এবং ৪৬০ পিপিআই।

ফোনটির পোট্রেট মোডে এখন আরো উন্নত ভিডিও রেকর্ডিং করা সম্ভব এবং নাইট মোডে আরো ভালো ছবি তুলতে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অ্যাপারচার এফ২.৪ থেকে কমিয়ে এফ১.৮-এ আনা হয়েছে।

আইফোন ১৩ সিরিজের ১৩ ও ১৩ প্রো-তে রয়েছে ৬.১ ইঞ্চি এবং ১৩ প্রো ম্যাক্স-এ রয়েছে ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে। এছাড়াও প্রতিটি সংস্করণে রয়েছে ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপ্থ ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফোটো, ৬০এফপিএস-এ ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং সহ ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সাথে ৫জি সাপোর্টেড এ১৫ বায়োনিক চিপসেট যা ইতিমধ্যে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৪
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী