৯০ কার্যদিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:২১
অ- অ+

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/১ ডিসেম্বর/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লেখা যাবে এক লাইনে