ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বেলা ১১ টায় ভৈরবের ঢাকা-চট্রগ্রাম রেললাইনের শহীদ হাবিলদার রেলওয়ে সেতু সংলগ্ন স্থান থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সকালে ঢাকা-চট্রগ্রাম রেললাইনে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে উদ্ধারকৃত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আহমেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়। সেই মুঠোফোনে থাকা স্বজনের নম্বরে যোগাযোগ করলে তারা জানান তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায়। খবর পেয়ে তারা সেখান থেকে ভৈরবের উদ্দ্যেশে রওনা দিয়েছেন। তবে স্বজন এসে মরদেহ শনাক্ত করতে পারলে পরিচয় পাওয়া যাবে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/১জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































